ঢাকা শনিবার, ৩০শে মে ২০২৬, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


দোহারের মৈনট ঘাট সড়কে সিমেন্টবাহী ট্রাক উল্টে খাদে, আহত ২


প্রকাশিত:
১৬ মে ২০২৬ ১৫:২৪

ঢাকাস্থ দোহার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো- উ, ১১-১৮১১) সড়ক সংলগ্ন খাদে উল্টে পড়েছে। আজ শনিবার (১৬ মে, ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে দোহারের জামালচর গ্রামের লটাখোলা-মৈনটঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি মৈনট ঘাট সড়ক দিয়ে কার্তিকপুরের দিকে যাচ্ছিল। লটাখোলা বাঁশঝাড় এলাকা অতিক্রম করার পর স্থানীয় একটি গোডাউনর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর পর-ই বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২ পর্যন্ত ট্রাকটি উদ্ধার হয়নি।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও সকাল সাড়ে ১১টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে ওপরে তোলা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে নিচে থাকায় মূল রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।