ঢাকা সোমবার, ১লা জুন ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩


নাসিরনগরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা মজিদ গ্রেপ্তার


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৬:১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে কুলিকুন্ডা মোড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন নাসিরনগর থানার এসআই কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

আব্দুল মজিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে এবং নাসিরনগরে দায়েরকৃত পুলিশ এসল্টের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুত্রে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।