ঢাকা রবিবার, ৩১শে মে ২০২৬, ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩


জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুলিশ সদরের জরুরি বার্তা


প্রকাশিত:
১৬ মে ২০২৬ ১৪:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য পুলিশ সদর দফতর জরুরি বার্তা দিয়েছে।

শনিবার (১৬) মে দুপুরে পুলিশ সদর সফতর থেকে গণমাধ্যমে জনসচেতনতামুলক এই বার্তা পাঠানো হয়।

বার্তায় বলা হয়, কেউ যদি অভিযুক্ত ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন- অনুগ্রহ করে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। যোগাযোগ: 01320-089305