ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬, ৬ই ভাদ্র ১৪৩৩


বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত


প্রকাশিত:
২৪ মে ২০২৬ ১৯:২৮

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে সামরিক সৈন্যবাহী একটি ট্রেনকে লক্ষ্য করে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে ২৪ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন। এতে প্রায় কয়েক ডজন সৈন্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২৪ মে) এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, কোয়েটার চমন পট্টকে একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সৈন্যবাহী ট্রেনের বগিকে ধাক্কা দিলে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ট্রেনটিতে হতাহতের মধ্যে পেশোয়ারগামী সৈন্য ও তাদের পরিবার ছিলো। আগামী মঙ্গলবার ঈদের ছুটি উদযাপন করতে যাচ্ছিল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়।

হামলাস্থল থেকে বাতাসে ঘন কালো ধোঁয়া উঠছিল। লাইনচ্যুত একটি বগি থেকে আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় সশস্ত্র নিরাপত্তা বাহিনী পাহারায় ছিল।