ঢাকা বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬, ৬ই ভাদ্র ১৪৩৩


সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১১:০৭

সাবিনা আক্তার তুহিন

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২২ জুন) দিবাগত রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া সারাবাংলাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।