ঢাকা শনিবার, ৩০শে মে ২০২৬, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩


জলঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত


প্রকাশিত:
৩০ মে ২০২৬ ১৫:০১

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে (শনিবার) জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর হক (কালা বাবু), জলঢাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনতাসির বিল্লাহ শিমুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ বিন ফাহিম এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া। এছাড়াও জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী এই স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।